মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

  • হালনাগাদ সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সরল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৯৬০ টাকা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বনতারা বিশেষ ক্যাম্পের একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক সরল চন্দ্র দাস দিনাজপুর সদর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা খিরেন চন্দ্র দাসের ছেলে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত দিয়ে সব ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির তৎপরতা জোরদার রয়েছে। মাদক নির্মূল ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর ও পেশাদার অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

28 October 2026

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

হালনাগাদ সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬