মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইরান: মোহসেন রেজায়ি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, তেহরান পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে তেহরানের প্রতিশ্রুতিবদ্ধতার কথাও জানান।

মেজর জেনারেল রেজায়ি বলেন, ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠায় দুই দেশকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তিনি ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিসর ও ইন্দোনেশিয়াকে মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি দুই দেশের বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক বহুগুণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান-পাকিস্তান সম্পর্ক এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তিনি দুই দেশের নেতৃত্বের দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে নিরাপত্তা, শান্তি ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ: ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা

পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইরান: মোহসেন রেজায়ি

আপডেট সময় : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬