গাজা থেকে সেনা প্রত্যাহারে ইসরাইলের অস্বীকৃতিকে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুতর প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করে ইসরাইলের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, এই অস্বীকৃতি শান্তি পরিকল্পনার ক্ষেত্রে ‘গুরুতর ধাক্কা’ এবং এটি শান্তি বোর্ডে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে বড় বাধা সৃষ্টি করবে।
মুখপাত্র তাহির আন্দ্রাবি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুসারে ফিলিস্তিনি রাষ্ট্র একটি প্রতিষ্ঠিত ও বৈধ সত্তা। ইসরাইলের এই অস্বীকৃতি এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।
আন্দ্রাবি আরও বলেন, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ ছিল শান্তি বোর্ডের দুটি যৌথ অঙ্গীকার। ইসরাইলের এই পদক্ষেপে সেই অঙ্গীকারগুলো লঙ্ঘিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ইসরাইল তার অঙ্গীকারগুলো মেনে চলবে এবং শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 



















