ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার, (২৭ নভেম্বর) দুদকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদকের চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ রয়েছে। অনুসন্ধান শুরু করতে দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তা মহাপরিচালককে (তদন্ত-১) বৃহস্পতিবার  এই চিঠি দেন।

চিঠিতে অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান: উজিরপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আপডেট সময় : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫