ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নারী ছদ্মবেশে প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নারী ছদ্মবেশে প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেইল করা একটি চক্রের দুই জন সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলো মো. আজম আলী (২৫) ও মো. সাফায়েত হোসেন (২৫)।

বুধবার (২৬ নভেম্বর) রাতে রংপুরের কোতয়ালীর কলেজ রোডের আলমনগর বনানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এগুলো অপরাধ কার্যক্রমে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, গ্রেফতার দুই জন নারী সেজে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতো। পরে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করতো।

এটিইউ জানায়, ঘটনাটির সূত্র রাজধানীর উত্তরা পশ্চিম থানা। সেখানে গত ১৬ নভেম্বর পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর দক্ষিণাঞ্চলে ‘সাংবাদিক ঐক্য ফোরামের’ আত্মপ্রকাশ: মোরশেদ মানিক আহবায়ক, মিলন সদস্য সচিব

নারী ছদ্মবেশে প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫