ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালের হার মেনে নিলেন স্কালোনি, রেফারিকে দুষছেন না

বিশ্বকাপ ফাইনালের হারকে নির্দ্বিধায় মেনে নিয়ে প্রতিপক্ষ স্পেনের ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। নিউ জার্সিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আলবিসেলেস্তেরা। সেই কষ্ট নিয়েই নিজের জন্মশহর সান্তা ফে প্রদেশের পুজাতোয় ফিরেছেন স্কালোনি।

নিজের শহরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টাইন কোচ। সেখানে হারের জন্য রেফারিকে কিংবা অন্য কোনো অজুহাত দাঁড় না করিয়ে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। এটাই বাস্তবতা।’ স্কালোনি মনে করেন, ফাইনালে আর্জেন্টিনার ফুটবলাররা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করেছিলেন, তবে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়াও আরও শক্তিশালী দল হয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ফাইনালে হারলেও নিজের দল ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে দারুণ গর্বিত স্কালোনি। বিজয়ের উদযাপনের মতোই হারকে সম্মানের সঙ্গে মেনে নেওয়ার ওপর জোর দেন তিনি। ম্যাচের পর ড্রেসিংরুমের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে স্কালোনি জানান, হারের পরপরই ড্রেসিংরুমে এক ভারী নীরবতা নেমে আসে। সেই সময় তিনি নিজে বেশি কথা বলেননি; বরং অধিনায়ক লিওনেল মেসিই সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন এবং পুরো দলকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন।

এদিকে বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্কালোনি জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা দলের ডাগআউটে থাকা নিশ্চিত। তবে ডিসেম্বরের পর তিনি কোচের দায়িত্বে থাকবেন কি না—সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির আন্দোলনকারীদের জন্য সংহতির বার্তা: ভারতজুড়ে পাঠানো হচ্ছে খাবার ও রসদ

বিশ্বকাপ ফাইনালের হার মেনে নিলেন স্কালোনি, রেফারিকে দুষছেন না

আপডেট সময় : ১১:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬