ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সংবাদ প্রকাশে সাংবাদিকদের নির্ভীক থাকার আহ্বান: এমপি বাবুল

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সাংবাদিকদের যেকোনো সংবাদ নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে এবং বাধাহীনভাবে প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষের স্বার্থে যা প্রয়োজন, তা যেন সংবাদমাধ্যমে তুলে ধরা হয়।

মঙ্গলবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য বাবুল জোর দিয়ে বলেন যে, সংবাদ তা সরকার, তিনি নিজে, ইউএনও বা ওসির বিরুদ্ধেই হোক না কেন, তা প্রকাশে কোনো বাধা থাকা উচিত নয়। মাদারগঞ্জের মানুষের উপকারার্থে যেকোনো বিষয় জনসম্মুখে তুলে ধরলে তা কেবল স্থানীয়দেরই নয়, বরং দেশ ও সরকারকেও উপকৃত করবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডগুলোও যেন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেটা এআই চ্যাটে আত্মহত্যার ইঙ্গিত পেলে অভিভাবক ও জরুরি সেবার কাছে বার্তা যাবে

সংবাদ প্রকাশে সাংবাদিকদের নির্ভীক থাকার আহ্বান: এমপি বাবুল

আপডেট সময় : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬