ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

নিউইয়র্কের রাস্তায় বীর বাঙালি দিদারুল ইসলাম: আত্মত্যাগের স্মরণে সড়কের নামকরণ

কর্মস্থলে সন্ত্রাসীর গুলিতে নিহত নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। গত শনিবার ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ শীর্ষক নামফলক উন্মোচন করা হয়। এই নামকরণ একজন বীর বাঙালির প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিন সন্তানের জনক দিদারুল ইসলাম গত বছর ২৮ জুলাই ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। সেসময় এক বন্দুকধারী লবিতে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওই মর্মান্তিক হামলায় দিদারুল ইসলামসহ মোট চারজন প্রাণ হারান। পরে বন্দুকধারী নিজেও আত্মঘাতী গুলিতে নিহত হয়। কর্তব্যরত অবস্থায় তার এই আত্মদান নিউ ইয়র্কবাসীর মনে গভীর রেখাপাত করেছে।

সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কমিউনিটি বোর্ড-৯-এর কর্মকর্তারা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল ইসলামের সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সকলেই দিদারুল ইসলামের সাহসিকতা ও সেবাকে স্মরণ করেন।

দিদারুল ইসলামের কমান্ডিং অফিসার মুহাম্মদ আশরাফ তার স্মৃতিচারণ করে বলেন, ‘তিনি এমন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, যার মতো কর্মকর্তা প্রত্যেক কমান্ড অফিসারই আশা করেন। তিনি নতুনদের পরামর্শ দিতেন, প্রতিবেশীকে সাহায্য করার জন্য রাত পর্যন্ত থাকতেন এবং কোনো কিছু তাকে দুবার বলতে হতো না। দিদারের কাছে এই কাজটা শুধু একটা চাকরি ছিল না, এটা ছিল তার জীবনের ব্রত।’ এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ যোগ করেন, ‘এই রাস্তাটি এখন এমন একজন মানুষের নামে নামকরণ করা হবে, যিনি নিউ ইয়র্ককে নিজের ঘর বানিয়েছিলেন এবং একে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় নিখোঁজ বৃদ্ধের লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার

নিউইয়র্কের রাস্তায় বীর বাঙালি দিদারুল ইসলাম: আত্মত্যাগের স্মরণে সড়কের নামকরণ

আপডেট সময় : ১০:৩৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬