ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া বাঘিনী সুস্থ হয়ে ফিরল সুন্দরবনে

শিকারিদের পেতে রাখা ফাঁদে গুরুতর আহত হওয়ার দীর্ঘ ছয় মাস পর সুস্থ হয়ে আবারও সুন্দরবনের গহীনে ফিরে গেছে একটি রয়েল বেঙ্গল টাইগার বাঘিনী। রোববার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধার মানিক এলাকায় বাঘিনীটিকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘিনীটি তার চিরচেনা প্রাকৃতিক পরিবেশে ফিরে যায়।

চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের আন্ধার মানিক এলাকা থেকে আহত অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করেছিল বন বিভাগ। শিকারিদের রশির ফাঁদে আটকে থাকায় বাঘিনীটির সামনের পায়ে মারাত্মক ক্ষত ও পচন ধরেছিল। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দলের নিবিড় তত্ত্বাবধানে দীর্ঘ চিকিৎসায় বাঘিনীটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।

বন কর্মকর্তারা জানিয়েছেন, অবমুক্ত করার আগে বাঘিনীটির শারীরিক সক্ষমতা ও শিকার করার ক্ষমতা যাচাই করা হয়েছে। বর্তমানে ৯ থেকে ১০ বছর বয়সী এই বাঘিনীটি পুরোপুরি সুস্থ এবং বনে টিকে থাকতে সক্ষম। আহত বন্যপ্রাণীকে সুস্থ করে পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার এই ঘটনাকে বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাবি শিক্ষক সেলিম রেজা নিউটনকে হত্যার হুমকি ও সপরিবারে অনলাইন হেনস্তা

শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া বাঘিনী সুস্থ হয়ে ফিরল সুন্দরবনে

আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬