ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ড. ইউনূসের গভীর শোক

বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ড. ইউনূস তার বার্তায় উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের সংসদীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি আইন পেশা ও রাজনীতিতে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে তার পালনকৃত দায়িত্বগুলো বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তার প্রজ্ঞা ও অবদান জাতি দীর্ঘকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাবি শিক্ষক সেলিম রেজা নিউটনকে হত্যার হুমকি ও সপরিবারে অনলাইন হেনস্তা

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ড. ইউনূসের গভীর শোক

আপডেট সময় : ০৬:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬