সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা জাতীয় সংসদ ভবনের টানেলে সম্পন্ন হয়েছে। রোববার বাদ আসর অনুষ্ঠিত এই জানাজায় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরে সংসদ প্রাঙ্গণে তাকে শেষ বিদায় জানানো হয়।
এর আগে ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনসহ দেশের সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 



















