ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভেন্টিলেটরে আছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ পেরেইরা, দ্রুত আরোগ্য কামনায় ফুটবল বিশ্ব

ক্যানসারের সঙ্গে লড়াইরত ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রিও ডি জেনিরোর সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করলেও চিকিৎসার গোপনীয়তার স্বার্থে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এই খবর ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

২০২৩ সাল থেকে হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত ৮৩ বছর বয়সি এই কোচের শারীরিক অবস্থা বর্তমানে ‘ভালো নেই’ বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক ফুটবলার জিনহো। তিনি জানান, ফুসফুসের জটিলতার কারণে পেরেইরাকে বর্তমানে ভেন্টিলেটরে রাখা হয়েছে, তবে তার অবস্থা এখন স্থিতিশীল। ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই ট্যাকটিশিয়ান ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ ছাড়াও ২০০৪ কোপা আমেরিকা ও ২০০৫ কনফেডারেশন্স কাপ জিতিয়েছেন। সেলেসাওদের ডাগআউটে তার অধীনে ১৭৭ ম্যাচে ১২৪ জয় রয়েছে। এছাড়া রেকর্ড ছয় বিশ্বকাপে পাঁচ ভিন্ন দেশে কোচিং করানোর নজির রয়েছে তার।

পেরেইরার দ্রুত আরোগ্যের জন্য ফুটবল বিশ্ব প্রার্থনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেন্টিলেটরে আছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ পেরেইরা, দ্রুত আরোগ্য কামনায় ফুটবল বিশ্ব

আপডেট সময় : ০৫:২০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬