ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন থেম্বা জোয়ানে: তিন ম্যাচের নিষেধাজ্ঞা

ফিফার ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার খেসারত দিতে হচ্ছে তাকে।

আজতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৮৪ মিনিটে মেক্সিকান ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করায় ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। বদলি বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র ২০ মিনিটের মাথায় এই ঘটনা ঘটান জোয়ানে।

জোয়ানের এই লাল কার্ডটি ছিল ম্যাচে দক্ষিণ আফ্রিকার জন্য দ্বিতীয়। এর আগে ম্যাচের শুরুর দিকেই আসরের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার শেফেলো সিথোলে। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই ৯ জনের দলে পরিণত হয় বাফানা বাফানারা।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সিথোলের লাল কার্ডটি মেনে নিয়ে তিনি বলেন, “প্রথম লাল কার্ড নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাদের খেলোয়াড় একাই গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, সিথোলে ফাউল করেছে—আমি এটা মেনে নিচ্ছি।”

তবে জোয়ানের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে কোচ বলেন, “দ্বিতীয় লাল কার্ড নিয়ে আমরা আলোচনা করতেই পারি। মেক্সিকান খেলোয়াড় আমার খেলোয়াড়কে ব্লক করেছিল। তবে রেফারির দিক থেকে দেখতে গেলে আমাদের এটি মেনে নিতে হবে। কিন্তু আমার মনে হয় এই ঘটনায় লাল কার্ড এড়িয়ে যাওয়া যেত।”

বিশ্বকাপের স্বাভাবিক নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে জোয়ানের ফাউলের তীব্রতা বিবেচনা করে শাস্তির মেয়াদ বাড়িয়ে তিন ম্যাচ করার সিদ্ধান্ত নিশ্চিত করেছে ফিফা। অবশ্য ফিফা এটিও জানিয়েছে যে, এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশনের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন থেম্বা জোয়ানে: তিন ম্যাচের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬