ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ভয়ংকর টাইফুন ‘হালোং’-এর কবলে জাপান, জারি হলো বিশেষ সতর্কতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

এবার ‘হালোং’ নামে ভয়ঙ্কর এক টাইফুনের কবলে পড়েছে দ্বীপ দেশ জাপান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইফুনটি দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারি বর্ষণ। সেই সঙ্গে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ।

দেশটির একাধিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে।

জাপান টাইমস জানিয়েছে, বুধবার থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তীরে ফিরতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে। টাইফুনটির গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির সরকার। দুর্যোগ মোকাবিলায় সব সংস্থাকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

ভয়ংকর টাইফুন ‘হালোং’-এর কবলে জাপান, জারি হলো বিশেষ সতর্কতা

আপডেট সময় : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫