ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পদত্যাগ করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়

দীর্ঘ নয় বছর সফলতার সাথে দায়িত্ব পালনের পর স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন নাসের এজাজ বিজয়। সোমবার ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে তার পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

নাসের এজাজ বিজয় গত ৩৩ বছরেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘ এই কর্মজীবনে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, রিস্ক এবং অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দক্ষ নেতৃত্বে ২০২৪ সালে ব্যাংকটি ৩ হাজার ৩০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে কোনো একক ব্যাংকের সর্বোচ্চ বার্ষিক মুনাফা।

সিইও পদ থেকে সরে দাঁড়ালেও নাসের এজাজ ব্যাংকটির সাথেই থাকছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার এনামুল হক। নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে ব্যাংকটির শীর্ষ পদে আসীন ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রাবাসে বিশৃঙ্খলা ও মারধর: ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

পদত্যাগ করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬