বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপারকে ডিএমপিতে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারকে গাজীপুরে এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া র্যাব ও গাজীপুর মহানগর পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকেও নতুন পদে পদায়ন করা হয়েছে। আগামী ১৫ জুনের মধ্যে সংশ্লিষ্টদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় ১৬ জুন থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
রিপোর্টারের নাম 























