জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক দায়িত্ব গ্রহণের পর তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি পদত্যাগ না করে এক বছরের জন্য ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সম্মতি দিয়েছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে এমন নজির থাকলেও সাধারণত রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এটি বিরল। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাফল্যকে বাংলাদেশের বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখছে। মাত্র তিন মাসের সংক্ষিপ্ত প্রচারণার মাধ্যমে বৈশ্বিক সমর্থন আদায় করা ছিল একটি বড় চ্যালেঞ্জ, যা সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ। দীর্ঘমেয়াদি প্রস্তুতির সুযোগ না থাকলেও উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এই কৌশলগত বিজয় অর্জন করেছে।
রিপোর্টারের নাম 




















