ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ইউরোপে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ন্যাটোর যে ছয়টি দেশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমান রয়েছে, তার বাইরেও নতুন কোনো দেশে এই অস্ত্র মোতায়েনের বিষয়ে আগ্রহী মার্কিন নীতিনির্ধারকরা।

প্রস্তাবিত এই পরিকল্পনার আওতায় মার্কিন ডুয়েল-ক্যাপাবল এয়ারক্রাফট বা ডিসিএ পরিচালনাকারী দেশের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এই বিশেষ বিমানগুলো প্রথাগত সামরিক অভিযানের পাশাপাশি পারমাণবিক মিশনেও অংশ নিতে সক্ষম। বিশেষ করে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর মতো ন্যাটোর পূর্ব সীমান্তের দেশগুলো এসব যুদ্ধবিমান ঘাঁটি স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। তবে বিদ্যমান অংশীদারত্বের পরিধি বাড়ানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পেন্টাগন ও ন্যাটো কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

ইউরোপে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬