জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটির মাধ্যমে তিনি এই দায়িত্ব লাভ করেন।
নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট। আগামী এক বছরের জন্য তিনি বর্তমান সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। জয়ের পর জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস তাকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপোর্টারের নাম 























