ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

হবিগঞ্জে সহিংসতা: দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন ব্যারিস্টার সুমনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে দায়ের করা দুটি পৃথক সহিংসতা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই মামলার রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি জানিয়েছিলেন যে, তিনি পুলিশের সাথে যাচ্ছেন এবং আদালতেই সবার সাথে দেখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরের ‘স্বঘোষিত রাজা’ জামাই ইয়াসিন, কীভাবে গড়ে উঠল সন্ত্রাসের সাম্রাজ্য?

হবিগঞ্জে সহিংসতা: দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন ব্যারিস্টার সুমনের

আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬