ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: শুরু হলো সাক্ষ্য গ্রহণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগীর বাবা সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। নিহতের বাবার করা মামলার ভিত্তিতে তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত তা আমলে নিয়ে বিচারকাজ শুরু করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পল্লবীতে শিশু রামিসা হত্যা: আদালতে বুকফাটানো আর্তনাদ বাবা-মায়ের

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: শুরু হলো সাক্ষ্য গ্রহণ

আপডেট সময় : ১২:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬