ইউক্রেনের রাজধানী কিয়েভ, ডিনিপ্রো এবং খারকিভসহ দেশটির প্রধান শহরগুলোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে চালানো এই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ২৪ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে এবং বেশ কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া ডিনিপ্রোর গভর্নর জানিয়েছেন, সেখানে আবাসিক এলাকা ও শিশু পার্ক লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই দেশজুড়ে বড় ধরনের হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন এবং বর্তমানে দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
রিপোর্টারের নাম 

























