মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টক-শো হোস্ট জিমি কিমেল সম্মানজনক পিবডি পুরস্কার জয় করেছেন। গত ৩১ মে ক্যালিফোর্নিয়ার বেভারলি উইলসায়ার হোটেলে আয়োজিত ৮৬তম পিবডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতার মাঝেও কৌতুকের সাহায্যে সত্য তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের মঞ্চে কিমেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে রসিকতা করেন। তিনি ট্রাম্পকে বিভিন্ন সময় দেওয়া তার ব্যঙ্গাত্মক উপাধিগুলো স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই ধরনের সাহসী ও ব্যাঙ্গাত্মক উপস্থাপনার জন্যই তিনি এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন। এছাড়া অনুষ্ঠানে কিমেল বাক-স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন সময় সরকারি চাপের মুখে পড়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রিপোর্টারের নাম 























