ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নয় বছর পরও বিচারপ্রার্থী একরামুলের স্ত্রী, আতঙ্কে কাটছে দিন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় দীর্ঘ নয় বছর পার হলেও মেলেনি কাঙ্ক্ষিত বিচার। ঘটনার সময় ছড়িয়ে পড়া অডিও রেকর্ড আলোড়ন সৃষ্টি করলেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতিতে হতাশ নিহতের পরিবার। একরামুলের স্ত্রী আয়েশা বেগম জানান, বিচার না পাওয়ার যন্ত্রণার পাশাপাশি এখন তিনি দুই মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আয়েশা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। গত বছর আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে তদন্তাধীন। এখনো বিভিন্ন মহল থেকে হুমকি পাওয়ার অভিযোগ তুলে তিনি জানান, চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। তার একমাত্র দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যেন ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জ: ছয় লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত?

নয় বছর পরও বিচারপ্রার্থী একরামুলের স্ত্রী, আতঙ্কে কাটছে দিন

আপডেট সময় : ০৮:৫৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬