ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দেউলিয়া হওয়ার পথে পাঁচটি লিজিং কোম্পানি, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে অনিশ্চয়তায় পুঁজিবাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটিসহ মোট পাঁচটি লিজিং কোম্পানি অবসায়নের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলো এখনো অবগত নয় বলে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কিন্তু কয়েকটি গণমাধ্যমে এই পাঁচটি লিজিং কোম্পানি অবসায়নের বিষয়ে পর্ষদের সিদ্ধান্তের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিজিং কোম্পানিগুলোর কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানায়, এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হলে লিজিং কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিতের বিষয়ে করণীয় নির্ধারণ করবে স্টক এক্সচেঞ্জ। বর্তমানে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্বাভাবিকভাবেই চলছে।

জানা গেছে, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স এবং আভিভা ফাইন্যান্সকে অবসায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আভিভা বাদে বাকি চারটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত। খেলাপি ঋণের কারণে এই লিজিং কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে এবং ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এদের অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শরীয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের কারণে সেগুলোর লেনদেন স্থগিত করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

দেউলিয়া হওয়ার পথে পাঁচটি লিজিং কোম্পানি, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে অনিশ্চয়তায় পুঁজিবাজার

আপডেট সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬