ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব লেস্টার সিটি ও জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ‘ফুডি’। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই অংশীদারত্বের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, হামজা চৌধুরীর শিকড়ের প্রতি টান এবং ফুটবলের প্রতি তাঁর নিষ্ঠা ফুডির ব্র্যান্ড ইমেজের সঙ্গে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ। এই চুক্তির ফলে হামজা চৌধুরী এখন থেকে ফুডির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন এবং দেশব্যাপী ব্র্যান্ডটির পরিচিতি বাড়াতে কাজ করবেন।

নতুন এই যাত্রা প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, দেশের একটি দ্রুত বর্ধনশীল দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। মাঠে যেভাবে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন, একইভাবে এই ব্র্যান্ডের পাশে দাঁড়িয়ে তিনি আনন্দিত। ফুডি কর্তৃপক্ষ আশা করছে, এই পার্টনারশিপ দেশের লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের হিড়িক: বাড়ছে অস্বস্তি ও স্থবিরতা

ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী

আপডেট সময় : ০৩:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬