ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০তম এজিএম: ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের জন্য ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশসহ সব আলোচ্য সূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আর্থিক প্রতিবেদনে জানানো হয়, আলোচ্য বছরে কোম্পানি ৩৮৭ কোটি ৬২ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে এবং কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ৪৪ কোটি ৬৫ লাখ টাকা। সভায় কোম্পানির পরিচালক এম আনিস উদ্ দৌলা, সাঞ্চিয়া চৌধুরী, মুনিজে মঞ্জুরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে যুক্ত হয়ে কোম্পানির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে জাকির আহমেদ খান কোম্পানির প্রবৃদ্ধিতে সহযোগিতা করার জন্য সব শেয়ারহোল্ডারকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার প্রশংসা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স আগামী দিনেও বীমা খাতে তাদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে। কোম্পানির সচিব ইমরান হাসান পুরো সভাটি সমন্বয় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের হিড়িক: বাড়ছে অস্বস্তি ও স্থবিরতা

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০তম এজিএম: ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬