কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম দীর্ঘ ১২ ঘণ্টার নাটকীয়তা শেষে থানা থেকে মুক্তি পেয়েছেন। রোববার রাতে কোতোয়ালি মডেল থানা থেকে তিনি বাসায় ফেরেন। পুলিশের ভাষ্যমতে, কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছিল।
এর আগে দুপুরে কুমিল্লার শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালি থানা পুলিশ। স্থানীয় পর্যায়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে নানা গুঞ্জন থাকলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের নির্দেশনায় তাকে আটক করা হয়েছিল এবং পরবর্তী নির্দেশনার ভিত্তিতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























