ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

অসুস্থ সারজিস আলমকে দেখতে তার বাসভবনে জামায়াতের আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসভবনে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর একটি বাসায় গিয়ে তিনি অসুস্থ এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমানের সাথে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় জামায়াত আমির অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল হঠাৎ অসুস্থ বোধ করায় সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে সেখানে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটকীয় জয়ে শেষ ষোলোতে ব্রাজিল, জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়

অসুস্থ সারজিস আলমকে দেখতে তার বাসভবনে জামায়াতের আমির

আপডেট সময় : ০৮:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬