জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সিংহভাগ মানুষই ছিলেন শ্রমিক, তাই তাদের কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মে দিবস উপলক্ষে যশোরে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বন্ধ হয়ে যাওয়া সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় সচল করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। এছাড়া প্রান্তিক কৃষক ও শ্রমিক পরিবারগুলোকে সচ্ছল করতে ফ্যামিলি কার্ডসহ বিশেষ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
রিপোর্টারের নাম 



















