ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কক্সবাজারে এসএসসি প্রশ্নফাঁসের নামে প্রতারণাকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

কক্সবাজারে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রতারণার দায়ে সালাহউদ্দিন আহমেদ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার বিকেলে সদরের দরিয়ানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সালাহউদ্দিন পৌরসভার সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, অভিযুক্ত সালাহউদ্দিন হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করত। সে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। টাকা পাওয়ার পরপরই সে পরীক্ষার্থীদের ব্লক করে দিয়ে ডিজিটাল জালিয়াতি চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকি

কক্সবাজারে এসএসসি প্রশ্নফাঁসের নামে প্রতারণাকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬