ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

উখিয়ায় মামলা তুলে না নেওয়ায় বাদীর পিতাকে অপহরণ ও মারধর

কক্সবাজারের উখিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে অপহরণ ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর ছেলে হারুন রশিদ জানান, গত ২৯ মার্চ তাদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, ৩০ এপ্রিল সন্ধ্যায় হারুন রশিদের পিতা আব্দুর রশিদ সওদাগরকে পালংখালী বাজারের একটি চায়ের দোকান থেকে জোরপূর্বক টমটম গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মারধর করে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় হারুন রশিদ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকি

উখিয়ায় মামলা তুলে না নেওয়ায় বাদীর পিতাকে অপহরণ ও মারধর

আপডেট সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬