ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পাচারের পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে এসব আম উদ্ধার করে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় পরদিন আমগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম পাওয়া যায়। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় যে, আমগুলো গাছ থেকে অপরিপক্ব অবস্থায় পেড়ে কৃত্রিমভাবে পাকানো হয়েছে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তের উপস্থিতিতে বুধবার দুপুরে বিনেরপোতা এলাকার ডাম্পিং স্টেশনে আমগুলো বিনষ্ট করা হয়।

প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ফল বাজারজাত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

আপডেট সময় : ০৪:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬