আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চার দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, দেশে নির্যাতনবিরোধী আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নেই, বরং অনেক ক্ষেত্রে এটি অপব্যবহারের শিকার হচ্ছে। তিনি নিজেই রাষ্ট্রীয় সংস্থার হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন বলে সভায় উল্লেখ করেন।
মাহমুদুর রহমান বলেন, ১৯৯৮ সালে জাতিসংঘ সনদে স্বাক্ষর এবং ২০১৩ সালে বিশেষ আইন প্রণয়ন করা হলেও হেফাজতে নির্যাতন ও মৃত্যু কমেনি, বরং এর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি নির্যাতন রোধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা, পুলিশি রিমান্ডে বিচার বিভাগীয় কঠোর তদারকি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আধুনিক জিজ্ঞাসাবাদ পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।
রিপোর্টারের নাম 























