ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বায়রার নতুন প্রশাসক মোহাম্মদ বদরুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর প্রশাসক হিসেবে সরকার যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে নিয়োগ দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের এই কর্মকর্তাকে আগামী চার মাসের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক আদেশে এই নিয়োগ কার্যকর হয়। বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী সোমবার শেষ হচ্ছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী, মোহাম্মদ বদরুল হক আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে পরবর্তী চার মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তত্ত্বাবধান করবেন। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই ফাউন্ডেশনের সংকট: এমপিদের বেতন প্রদানের আহ্বানে নূরের সংহতি

বায়রার নতুন প্রশাসক মোহাম্মদ বদরুল হক

আপডেট সময় : ০১:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬