ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকার ঋণ: সংসদে তীব্র সমালোচনার মুখে সরকার

ক্ষমতায় আসার মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ গ্রহণ করায় জাতীয় সংসদে সরকারের তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপনের সময় তিনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেন।

রুমিন ফারহানা জানান, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। তবে এপ্রিলের শুরুতেই তা ১০৮ শতাংশ ছাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকায় দাঁড়িয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা ও ব্যাংক ঋণের ওপর সরকারের অতিমাত্রায় নির্ভরশীলতাকে তিনি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন। এর জবাবে অর্থমন্ত্রী জানান, এই ঋণের বোঝা মূলত বিগত সরকারের রেখে যাওয়া দায়বদ্ধতার ফসল। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, বর্তমান সরকার পর্যায়ক্রমে ব্যাংক ঋণ কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগামী বাজেটেই এর প্রতিফলন দেখা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান: দুর্নীতির অভিযোগে পদচ্যুত কর্মকর্তা

৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকার ঋণ: সংসদে তীব্র সমালোচনার মুখে সরকার

আপডেট সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬