জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি যখন চরমে, তখন সাশ্রয়ী যাতায়াতের এক অনন্য উদ্ভাবন দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মেকানিক রতন মহন্ত। কোনো পেট্রোল বা মবিল ছাড়াই মাত্র ৫-৬ টাকার বিদ্যুৎ খরচ করে তার তৈরি মোটরসাইকেলটি পাড়ি দিচ্ছে প্রায় ১২০ কিলোমিটার পথ।
পেশায় অটোভ্যান মেকানিক রতন একটি পুরনো ১০০ সিসির মোটরসাইকেলের ইঞ্জিন সরিয়ে সেখানে ১২ ভোল্টের চারটি ব্যাটারি এবং অটোরিকশার মোটর সংযোজন করেছেন। শুরুতে অনেকে উপহাস করলেও এখন জ্বালানি সংকটের এই সময়ে তার এই বৈদ্যুতিক বাইকটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রতন জানান, তেলের বাইকে যেখানে ১২০ কিমি যেতে প্রায় ৪০০ টাকা খরচ হতো, এখন সেখানে নামমাত্র খরচে তিনি যাতায়াত করতে পারছেন।
রিপোর্টারের নাম 






















