মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৪৫ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

  • হালনাগাদ সময় : ০৪:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত আসনে উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দলীয় মনোনয়নের কথা জানানো হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৬ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য রয়েছে। পরবর্তী কার্যক্রম হিসেবে ২৭ অক্টোবর বাছাই, ২৮ ও ২৯ অক্টোবর আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ানোর পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। তার পদত্যাগের কারণে আসনটি শূন্য হলে নির্বাচন কমিশন এ উপনির্বাচনের আয়োজন করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

হালনাগাদ সময় : ০৪:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬