মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় হামলাকারীদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

এসআরবি-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর বিকেলে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালায় এসআরবি। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে আলমগীর চিৎকার করে ৪০ থেকে ৫০ জন অনুসারীকে জড়ো করেন। পরে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলাকারীরা মারমুখী হয়ে উঠলে নিজেদের জানমাল ও সরকারি অস্ত্র রক্ষায় এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এই হামলায় বাহিনীর চার থেকে পাঁচজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান সিফাত, জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমান সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে ২৫ অক্টোবর রাতে যৌথ অভিযানে উত্তর কানাই মাদারী এলাকা থেকে মঞ্জুর ইসলাম ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দনাইশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

হালনাগাদ সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬