চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া সংলগ্ন হালদা নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

























