মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কর্ণফুলীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নোয়াখালীর ২ জেলে নিখোঁজ

  • হালনাগাদ সময় : ০৯:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার দুই জেলে নিখোঁজ রয়েছেন। তবে ট্রলারে থাকা অপর এক জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন—হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে মাছ ধরার লালবোট কেনার উদ্দেশ্যে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় আসেন ওই জেলেরা। বোটটি কিনে রোববার রাতে হাতিয়ার উদ্দেশে রওনা হওয়ার পর আকমল আলী ঘাট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নদীর তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

এ সময় কামাল উদ্দিন নামের এক জেলে জাহাজের নোঙরের শিকল ধরে ঝুলে থাকলে তাকে জীবিত উদ্ধার করেন জাহাজের কর্মীরা। তবে মিরাজ ও শরীফ নদীর পানিতে তলিয়ে যান। হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট নৌ পুলিশ কাজ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কর্ণফুলীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নোয়াখালীর ২ জেলে নিখোঁজ

হালনাগাদ সময় : ০৯:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬