মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৬ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: চার্জ গঠনের শুনানি ৮ নভেম্বর

  • হালনাগাদ সময় : ১২:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের (অভিযোগ গঠন) বিষয়ে শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এই তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার চার্জ গঠনের নির্ধারিত দিন থাকলেও আসামি বার্জিস শাবনাম বর্ষা ও তার প্রেমিক মো. মাহির রহমানের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত শেষবারের মতো সময় মঞ্জুর করে ৮ নভেম্বর পরবর্তী শুনানির দিন রাখেন। শুনানিকালে আদালতে হাজির হয়ে নিহত জোবায়েদের বাবা ও ভাই এই হত্যাকাণ্ডের কঠোর বিচার দাবি করেন।

উল্লেখ্য, জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। গত বছরের ১৯ অক্টোবর বংশাল এলাকার এক বাসায় ছাত্রী বর্ষাকে পড়াতে গিয়ে খুন হন তিনি। সিঁড়িতে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত তিন আসামিই বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে তীব্র ঝুলন্ত পার্লামেন্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

28 October 2026

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: চার্জ গঠনের শুনানি ৮ নভেম্বর

হালনাগাদ সময় : ১২:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬