মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুবর্ণচরে শিম খেতে কাজ করার সময় কিশোর দিনমজুরের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে শিম খেতের ঘাস পরিষ্কার করতে গিয়ে মো. সাহেদ (১৭) নামের এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেদ একই এলাকার মো. খলিলের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে প্রতিবেশীর শিম খেতে দিনমজুর হিসেবে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন সাহেদ। সকাল ১০টার দিকে খেতের মালিকের লোকজন তার জন্য সকালের খাবার নিয়ে গিয়ে দেখতে পান, সাহেদ খেতে জমে থাকা হাঁটু পানিতে নিথর অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা, কাজ করার সময় হঠাৎ স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ: পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ঢাকা-দিল্লি

28 October 2026

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুবর্ণচরে শিম খেতে কাজ করার সময় কিশোর দিনমজুরের মৃত্যু

হালনাগাদ সময় : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬