মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৫ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সারাদেশে একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি করল আইন মন্ত্রণালয়

  • হালনাগাদ সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রশাসনিক চেইন সমন্বয় ও জনস্বার্থের অজুহাতে সারাদেশে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আগামী ২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। আদেশে বলা হয়েছে, নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।

আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক (নিবন্ধন) মনোনীত কর্মকর্তার নিকট বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে দ্রুত পদায়নকৃত স্থানে যোগদানের প্রশাসনিক ব্যবস্থা নিতে মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ পুনরুদ্ধার করবেন যেভাবে: জেনে নিন নিয়ম

26 October 2026

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার কারাগারে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সারাদেশে একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি করল আইন মন্ত্রণালয়

হালনাগাদ সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬