মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে আইএলওর সহায়তার আশ্বাস, সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক

  • হালনাগাদ সময় : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের অভ্যন্তরে ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণ এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নানা পরিকল্পনা তুলে ধরা হয়।

রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আইএলওর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে শ্রম অধিকার সুরক্ষা, শ্রমিকদের মানসম্মত কাজের পরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরবর্তী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

বৈঠকে জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমজীবী মানুষের সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শ্রমবাজারের প্রযুক্তিগত পরিবর্তন ও এআইয়ের প্রসারের সাথে খাপ খাওয়াতে শ্রমিকদের দক্ষতা উন্নত করার বিষয়টিতে সরকার জোর দিচ্ছে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা ও নীতিগত পরামর্শ দিয়ে আইএলও গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন বাংলাদেশে গুণগত কর্মসংস্থান সৃষ্টি, গ্রিন জবস বা সবুজ অর্থনীতি এবং উপকূলীয় অঞ্চলে জীবিকার সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে সরকারের বিভিন্ন নীতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সাথে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে আইএলওর সহায়তার আশ্বাস, সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক

হালনাগাদ সময় : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬