মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৪ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বেতন কমলেও পারফরম্যান্সে স্পনসর আকর্ষণের চ্যালেঞ্জ ড্যারেন স্যামির

  • হালনাগাদ সময় : ০৮:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আর্থিক সংস্কারে ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্তের পর মনস্তাত্ত্বিক চাপ তৈরি হলেও, তা কাটিয়ে উঠতে দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান কোচ ড্যারেন স্যামি। মাঠে সেরা ক্রিকেট উপহার দিয়ে নিজেদের বাজারমূল্য বাড়ানো এবং নতুন স্পনসরদের আকৃষ্ট করার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি পারিশ্রমিক কমানোর ঘোষণার পর ড্রেসিংরুমে সাময়িক হতাশা তৈরি হওয়া স্বাভাবিক হলেও, ভারতে সাম্প্রতিক সাদা বলের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে লড়াই করেছে, তা ইতিবাচক সংকেত দেয় বলে স্যামির মত। ওয়ানডে সিরিজের জয় এবং টি-টোয়েন্টি সিরিজে সমতার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর তাগিদই ফুটে উঠেছে।

মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্যামি জানান, আর্থিক টানাপোড়েন এখন আর আলোচনার কেন্দ্রে নেই। ভালো পারফরম্যান্সের মাধ্যমে স্পনসরদের সাথে ইতিবাচকভাবে দর-কষাকষির সক্ষমতা তৈরি সম্ভব বলে তিনি ক্রিকেটারদের বুঝিয়ে তুলেছেন।

স্পনসর টানার পাশ পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অবস্থান সুসংহত করাকেও অগ্রাধিকার দিচ্ছেন ক্যারিবীয় কোচ। পূর্ববর্তী দুই চক্রেই অষ্টম স্থানে শেষ করা দলটি থেকে এবার তুলনামূলক ধারাবাহিক পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ পুনরুদ্ধার করবেন যেভাবে: জেনে নিন নিয়ম

26 October 2026

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার কারাগারে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বেতন কমলেও পারফরম্যান্সে স্পনসর আকর্ষণের চ্যালেঞ্জ ড্যারেন স্যামির

হালনাগাদ সময় : ০৮:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬