মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৩১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনায় ২ আসামির জামিন মঞ্জুর

  • হালনাগাদ সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন দক্ষিণ মানিকদী এলাকায় ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এর আবাসন প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনপ্রাপ্তরা হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমান এবং বিকাশ চন্দ্র শাহ।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ জামিনের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করলে বাদীপক্ষ এর বিরোধিতা করে। শুনানি পর্যালোচনার পর আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী, শাহিনুজ্জামান ও শাহ আলম অনিক নামে তিন আসামি বিভিন্ন তারিখে জামিন পান। তবে মামুন, আসলাম ও মুন্না নামের অপর তিন আসামি এখনো কারাগারে রয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের ওই আবাসন প্রকল্পে একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একই হামলায় ওই প্রকল্পে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-ও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। এতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনায় ২ আসামির জামিন মঞ্জুর

হালনাগাদ সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬