মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণেই কৃষকদের দুর্ভোগ বাড়ছে: আখতার হোসেন

  • হালনাগাদ সময় : ০৮:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়া, অবাধ চাঁদাবাজি এবং অসাধু সিন্ডিকেটের কারণেই দেশের কৃষকদের সংকট দিন দিন মারাত্মক আকার ধারণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি প্রশ্ন তুলে বলেন, পঞ্চগড়ে যে লাউ দুই টাকায় বিক্রি হয়, তা ঢাকায় এসে কেন ৬০ টাকায় কিনতে হবে? উৎপাদক হয়েও কৃষক কেন তাঁর পণ্যের সঠিক দাম পাবেন না?

সোমবার (২৬ অক্টোবর) শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এনসিপির অঙ্গসংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’র উদ্যোগে রাজধানীর তিন নেতার মাজার প্রাঙ্গণে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন এসব কথা বলেন। কর্মসূচিতে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন, জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, মুখ্য সংগঠক নফিউল ইসলাম, এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহদী ও কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্দিষ্ট একজন নেতাকে কেন্দ্র করে অন্য জাতীয় নেতাদের অনন্য অবদানকে আড়াল করে রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলেও জাতীয় নেতাদের যথাযথ সম্মান ও গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি শেরে বাংলার কৃষকবান্ধব রাজনীতির প্রশংসা করে নতুন প্রজন্মের সামনে জাতীয় নেতাদের জীবন ও অবদান তুলে ধরতে পাঠ্যপুস্তক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার দাবি জানান।

দেশের কৃষকদের বর্তমান করুণ পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে সারের সংকট, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয়করণ এবং চাঁদাবাজির কারণে কৃষকরা দিশেহারা। এই পরিস্থিতি উত্তরণে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, বাজার থেকে সিন্ডিকেট ও চাঁদাবাজি উচ্ছেদ করা, আঞ্চলিক হিমাগার নির্মাণ এবং সহজ শর্তে কৃষিঋণ ও প্রণোদনা বৃদ্ধির জোর দাবি জানান এই এনসিপি নেতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণেই কৃষকদের দুর্ভোগ বাড়ছে: আখতার হোসেন

হালনাগাদ সময় : ০৮:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬