মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার কারাগারে

  • হালনাগাদ সময় : ০৮:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা সাথী আক্তার (৩০) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ময়মনসিংহের ভালুকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

গ্রেপ্তারকৃত সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটের ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি সংক্রান্ত বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে ফেসবুক লাইভ করেন সাথী। বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ লাইভ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় দলীয় নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে প্রতিবাদ জানান। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই নারীকে হেফাজতে নেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ভিডিওটি পুরো পর্যালোচনা করে দেখা গেছে এতে সরকারবিরোধী বা সমালোচনামূলক কোনো বক্তব্য নেই। ভুল বোঝাবুঝি ও গুজবের কারণে ওই স্থানে মারমুখী পরিবেশের সৃষ্টি হয়েছিল। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার কারাগারে

হালনাগাদ সময় : ০৮:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬