মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৫ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েট শিক্ষার্থীদের, তবে আন্দোলন চলবে

  • হালনাগাদ সময় : ১০:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থা নিরسনে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশل ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। সর্বাত্মক শাটডাউন প্রত্যাহার করা হলেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের প্রতি অসহযোগিতা বজায় রেখেই একাডেমিক কার্যক্রমে সহযোগিতার ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (২৫ অক্টোবর) শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে শ্রেণিকক্ষে ফেরার পরিবেশ তৈরিতে সহযোগিতা চান শিক্ষার্থীরা। দীর্ঘদিন ক্লাস-পরীক্ষায় অনুপস্থিতির ফলে শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে উল্লেখ করে তারা জানান, এই ক্ষতি পুষিয়ে নিতে তারা ক্লাসে ফিরতে চান। তবে এই সিদ্ধান্তকে আন্দোলন থেকে পিছু হটা হিসেবে দেখার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তারা।

এদিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা ও পরবর্তী যৌথ সভায় শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। তবে নবনিযুক্ত উপাচার্যের কার্যক্রমের বিরুদ্ধে পূর্বঘোষিত কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি বহাল রেখে একাডেমিক কার্যক্রমে সহযোগিতার কথা জানানো হয়। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং উপাচার্য ভবনের তালা বহাল রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েট শিক্ষার্থীদের, তবে আন্দোলন চলবে

হালনাগাদ সময় : ১০:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬